জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ। দেশব্যাপী এ অভিযান আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। চলবে সাত দিন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
